শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

চাঁদাবাজদের কারণে শিল্প প্রতিষ্ঠান টিকে থাকা কঠিন : ফয়জুল করীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, February 10, 2026,
  • 72 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: চাঁদাবাজদের কারণে শিল্প প্রতিষ্ঠান টিকে থাকা কঠিন : ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক :: চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন এবং হাতপাখা মার্কা সেই পরিবর্তনের প্রতীক বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল-৫ (সদর) আসনের বিসিক শিল্প এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,
বিসিক শিল্প এলাকা বরিশালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। অথচ এই শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার। নির্বাচিত হলে শিল্প উদ্যোক্তা, শ্রমিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করা হবে।

বরিশালের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ‘শিল্পখাতের উন্নয়ন ছাড়া কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। বিসিক এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, গ্যাস–বিদ্যুৎ সংকট সমাধান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা হবে।’

তিনি আরও বলেন,
বরিশাল নদীবেষ্টিত এলাকা হওয়ায় নদীভাঙন একটি বড় সমস্যা। কীর্তনখোলা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ ও স্থায়ী সমাধানের জন্য সংসদে জোরালো ভূমিকা রাখব।

জনসংযোগকালে তিনি বিসিক এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo