শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, February 16, 2026,
  • 83 সংবাদটি পঠিক হয়েছে

রাজনীতি ডেস্ক :: একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর

বিএনপি চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তারেক রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাক্ষাৎ পরবর্তী সময়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, আমরা তদন্ত করে দেখছি, কেন একটি আসন পেলাম।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ৪৫ মিনিট আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে দুই দলের শীর্ষ নেতার মধ্যে। দীর্ঘদিনের রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আজকে তারেক রহমান নজির স্থাপন করেছেন

তিনি বলেন, তারেক রহমান আন্তরিকতার পরিচয় দিয়েছেন, দেশ গঠনে সহযোগিতা চেয়েছেন তিনি।

তিনি আরও বলেন, যদি জনবিরোধী, দেশ বিরোধী বা ইসলামি বিরোধী কাজ করে, তাহলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবো। যদি তা না হয়, তাহলে আমরা প্রতিবাদ করবো।

প্রায় এক ঘণ্টা তারেক রহমান সৈয়দ রেজাউল করীমের বাসায় অবস্থান করেন। সৌজন্য সাক্ষাতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন। গণতান্ত্রিক পন্থায় দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে চান তিনি। পাশাপাশি যৌক্তিক কোনো দাবিতে আন্দোলনের আগে সরকারের সাথে আলোচনায় বসার অনুরোধ জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo