শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

৫ দিনেও সন্ধান মেলেনি ১৯ জেলের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 23, 2022,
  • 367 সংবাদটি পঠিক হয়েছে

পাঁচ দিনেও সন্ধান মেলেনি সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া ১৯ জেলের। এ অবস্থায় আতংক-উৎকণ্ঠা বাড়ছে তাদের পরিবারের সদস্যদের মধ্যে।কান্নায় ভেঙে পড়ছেন অসহায় স্বজনরা।

গত (১৭ আগস্ট) ঝড়ের কারণে সাগর উত্তাল হয়ে পড়া সেই রাত থেকেই এসব জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তাদের ট্রলার ডুবে গেছে নাকি নেটওয়ার্কের বাইরে রয়েছে তাও কারো জানা নেই। তবে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।

বারেক মাঝি নামে নিখোঁজ এক জেলের ভাই মো. বাবুল বলেন, গত (১৭ আগস্ট) সকালে আমার ভাই বারেক মাঝি, আলাউদ্দিন মাঝি, আল-আমিনসহ ১৩ জন জেলে মিলে মাছ শিকারে সাগরে যায়। বৈরি আবহাওয়ার পর থেকেই তাদের কোনো খোঁজ পাচ্ছি না। মোবাইলেও তাদের পাওয় যাচ্ছে না। তারা জীবিত আছেন নাকি মারা গেছেন তাও জানা নেই। সরকারের কাছে অনুরোধ, যাতে আমার ভাইসহ জেলেদের খুঁজে পেতে সহযোগিতা করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, দুই ট্রলারের ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ওবায়েদুল্লাহ বলেন, শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে ২০ থেকে ২৫টি ট্রলারের দুই শতাধিক জেলে নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগ জেলেকেই উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo