শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বরিশালে কৃষক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, February 21, 2026,
  • 135 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে কৃষক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদী ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ তানবির হোসেন রানা ওরফে লিটনের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করায় এক যুবককে মারধরেরও অভিযোগ উঠেছে লিটনের বিরুদ্ধে। এ নিয়ে নেতাকর্মীসহ জনসাধারণের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

মোঃ তানবির হোসেন রানা ওরফে লিটন ওই ইউনিয়নের মকবুল হওলাদারের ছেলে। তিনি চরাদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন ডাকুয়ার অনুসারী বলে জানা গেছে।

দুই মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, একটি রুমের মধ্যে বিছানায় বসা অবস্থায় লিটন ইয়াবা সেবন করছেন এবং তার পাশেই কেউ একজন বসা ছিল।

এ ব্যাপারে চরাদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন ডাকুয়া বলেন, বিষয়টি আগে ভালোভাবে খতিয়ে দেখতে হবে। এখন মোবাইল দিয়ে অনেক ভিডিও তৈরী করা যায়। আর লিটনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে উপজেলার নেতারা।

বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলেন, দল কোনোভাবেই অপরাধী ও মাদক সেবীদের প্রশয় দেবে না। এ ঘটনা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ তানবির হোসেন রানা ওরফে লিটন বলেন- এটি একটি ষড়যন্ত্রমূলক ভিডিও। রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য এটি ছড়ানো হয়েছে।

এদিকে বিষয়টি আমলে নিয়ে লিটনের বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo