শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, দোকান সিলগালা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 17, 2026,
  • 94 সংবাদটি পঠিক হয়েছে

মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, দোকান সিলগালা

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক কসাইয়ের দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মৃত গরুর মাংস মাটিচাপা দেওয়া হয় এবং একটি জীবিত গরু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হরিপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার হেমু বেলোপাড়া গ্রামের সমছুল ইসলামের মালিকানাধীন একটি মাংসের দোকানে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান। এ সময় সংশ্লিষ্ট কসাইরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে মৃত গরুর মাংস মাটিচাপা দেওয়া হয়। একই সঙ্গে একটি জীবিত গরু জব্দ করে মুক্ত নিলামের মাধ্যমে ৭৩ হাজার টাকায় বিক্রি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি ফ্রিজ জব্দ করা হয়েছে এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

অভিযানের সময় দোকানের ফ্রিজ তল্লাশি করে ছোট ছোট গরুর বাছুরের মাংসও পাওয়া যায় বলে জানায় প্রশাসন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযানের সময় ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বিক্রি করা গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo