শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

নিজ ঘর থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 17, 2026,
  • 68 সংবাদটি পঠিক হয়েছে

নিজ ঘর থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) নামের এক নারীর হাত-পা বাঁধা ও মুখে কস্টিপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সোমবার (১৬ মার্চ) ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, নিহতের ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে কস্টিপ পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশ্য বা পূর্ব শত্রুতার জেরে ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo