শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

চারদিন নি°খোঁ°জ থাকা সেই কলেজ ছাত্রী নিজেই ফিরলেন বাড়িতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, March 17, 2026,
  • 104 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: চারদিন নি°খোঁ°জ থাকা সেই কলেজ ছাত্রী নিজেই ফিরলেন বাড়িতে।

বিভিন্ন গণমাধ্যমে নিউজ হওয়ার পর অবশেষে সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা এলাকা থেকে নিখোঁজ হওয়া কলেজছাত্রী সামিয়া আফরিন বাড়ি ফিরেছেন। সোমবার বিকালে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ সামিয়া আফরিন (১৯) পদ্মশাখরা এলাকার মো. আব্দুল সালামের মেয়ে এবং বদরুল আলমের স্ত্রী। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ মার্চ দুপুরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান সামিয়া। এরপর গত কয়েকদিনেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।

এদিকে, তার নিখোঁজের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সোমবার বিকালে সামিয়া নিজ বাড়িতে ফিরে আসেন।

কলেজ ছাত্রী সামিয়ার স্বামী বদরুল আলম জানান, ঈদের কেনাকাটা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে সামিয়া এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। এরপর তার নিখোঁজের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফিরে আসেন। এদিকে, তার বাড়ি ফেরায় বর্তমানে পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরে এসছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, কলেজছাত্রী সামিয়া বাড়ি ফিরে এসেছে বলে শুনেছি। তারপরও অন্য কোনো বিষয় রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo