শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 18, 2026,
  • 109 সংবাদটি পঠিক হয়েছে

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত এক বাংলাদেশি প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা।

নিহত ওই যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তিনি গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে।

এতে মামুন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই শাওন মড়ল বলেন, বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মামুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরে সেখানেই মারা যান। তার একটি ছেলে সন্তান রয়েছে।

আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন এবং মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন। হামলায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo