শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

আওয়ামী লীগ নেতার গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 18, 2026,
  • 105 সংবাদটি পঠিক হয়েছে

আওয়ামী লীগ নেতার গাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্কিং করে রাখা গাড়িটিতে আগুন দেওয়া হয়। ভুক্তভোগী দুলাল হোসেন চকদার গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েড়া এলাকায় একটি ইফতার মাহফিলে অংশ নিতে যান তিনি। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি পাশের কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রেখে যান।

ইফতারের সময় দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। দুলাল হোসেন চকদার বলেন, আমি ইফতারের অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। হঠাৎ খবর পাই, কে বা কারা আমার গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, খবর পেয়ে তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo