শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

লাহারহাটে মান্তা সম্প্রদায়ের পাশে মানবিক উদ্যোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 18, 2026,
  • 97 সংবাদটি পঠিক হয়েছে

লাহারহাটে মান্তা সম্প্রদায়ের পাশে মানবিক উদ্যোগ

বরিশালের লাহারহাট এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মান্তা সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠনগুলো। #YouthNetGlobal-এর সহযোগিতায় আল-খায়ের ফাউন্ডেশনের তহবিলে যৌথ উদ্যোগে ২০০টি পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এই কর্মসূচিতে এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপকৃত পরিবারগুলো সংগঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসলেই এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব। মান্তা সম্প্রদায়ের মতো পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোর এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করবেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ মান্তা সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে, বিশেষ করে পবিত্র রমজান মাসে এই সহায়তা তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo