শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

শের-ই-বাংলা মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: অক্সিজেন সংকটে ২ রোগীর মৃত্যু, আহত ৩ আনসার সদস্য

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 18, 2026,
  • 95 সংবাদটি পঠিক হয়েছে

শের-ই-বাংলা মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: অক্সিজেন সংকটে ২ রোগীর মৃত্যু, আহত ৩ আনসার সদস্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছেন তিনজন আনসার সদস্য। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের মেডিসিন ভবনের ৫ম তলায় স্টোর রুমে (ফোমের গোডাউন) এ আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, হঠাৎ স্টোর রুম থেকে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় আগুনের কারণে বিদ্যুৎ ও অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হলে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়। অক্সিজেনের অভাবে চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
নিহতদের একজন বরিশাল সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ার হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন হাওলাদার (৬৫)। তিনি স্ট্রোকজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। অপর নিহত ব্যক্তি পটুয়াখালী সদরের বাসিন্দা আতাউর রহমান কাজী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সহযোগিতায় হাসপাতাল কর্তৃপক্ষ ও আনসার সদস্যরাও আগুন নেভাতে এগিয়ে আসেন। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন আনসার সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোর রুমে রাখা দাহ্য পদার্থ (ফোম) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কাজ চলছে।
এ ঘটনায় হাসপাতালজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। রোগী ও স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo