শিরোনামঃ
ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস বরিশাল বিএমপি’তে এসআই বশিরের ‘বদলি বাণিজ্য’:

বরিশাল-পটুয়াখালীসহ ১২ জেলায় ৮০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, March 19, 2026,
  • 89 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল-পটুয়াখালীসহ ১২ জেলায় ৮০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা

বরিশাল-পটুয়াখালীসহ দেশের ১২টি জেলায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালের মধ্যে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় জানানো হয়, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, ঢাকা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে এসব এলাকায় প্রবল বজ্রসহ বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার এই বৈরী পরিস্থিতির কারণে উল্লিখিত ১২টি জেলার নদীবন্দরগুলোকে ‘২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত’ দেখাতে বলা হয়েছে। নৌযান চলাচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo