শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

আ.লীগ-বিএনপির সমাবেশের ডাক, রায়গঞ্জে ১৪৪ ধারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 25, 2022,
  • 285 সংবাদটি পঠিক হয়েছে

সিরাজগঞ্জ : একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি অঞ্চলসহ থানা এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ আগস্ট) দিনগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল এ আদেশ জারি করেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে রায়গঞ্জ থানা এবং ধানগড়া পৌর এলাকা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেন তিনি। এ আদেশ জারির মধ্য দিয়ে এসব এলাকায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

ইউএনও তৃপ্তি কণা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তিনটি স্থানে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকায় বুধবার (২৪ আগস্ট) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে ওইসব স্থানে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক আদেশ জারি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের বিভিন্ন এলাকায় কাঙালি ভোজ ও শোকসভা আহ্বান করা হয়েছিল। সেখানে বিএনপির কোনো প্রোগ্রাম থাকার কথা ছিল না। শোক দিবসের কর্মসূচি বানচাল করতেই তারা হঠাৎ করে এ  কর্মসূচি ঘোষণা করেছে।

অপরদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বলেন, বিদ্যুতের লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২২ তারিখ থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে আসছে বিএনপি। ২৫ আগস্ট পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের কর্মসূচি বানচাল করতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo