শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 28, 2026,
  • 80 সংবাদটি পঠিক হয়েছে

আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট

 

শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট জব্দ করে নতুন নোট আনে ইউনুস সরকার। এতে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনা থাকলেও পুরোনো নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে অন্তর্বর্তী সরকার। তবে এখন সেই সিলগালা নোট বাজারে ছাড়া হচ্ছে।

এ বিষয়ে ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই পুরানো নকশার নোট বিনিময় করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে যেহেতু এসব নোট নিষিদ্ধ করা হয়নি তাই বিতরণে বাধা নেই।
জুলাই গণ-অভ্যুথানের মুখে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। পরে ইউনুস সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবের ছবিযুক্ত নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয়। ফলে নতুন নকশার নোটের প্রচলন হয়।

তবে সিলগালা অবস্থায় নোট বাজারে ছাড়া হচ্ছে।

এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের ঈদুল আযহার সময়ে পুরোনো ছাপের নোটগুলো বিতরণ বন্ধ। তারপরই বাংলাদেশ ব্যাংক থেকে সেটা উদ্ধার করা হয়েছিল। তারপরই ওটা যথারীতিভাবে আমরা চলমান রাখি।

যেভাবে বিতরণ করা যায় সেই সময় থেকেই করছি।
চাহিদার চেয়ে নতুন নকশার নোটের সরবরাহ কম থাকায় আগের ছাপানো নোট বাজারে ছাড়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ৯ প্রকার নোট ছাপাতে গিয়ে চাহিদার সঙ্গে আমরা গতি রাখতে পারছিলাম না। যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, মার্কেটের চাহিদা আছে। চাহিদারও অনুপাতের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না।

যার জন্যে ঘাটটি দেখা যাচ্ছে। অথচ আমাদের কাছে কিছু লোক আগের ডিজাইনের প্রিন্ট করা আছে সেগুলি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে।
এদিকে ঈদে নতুন নোট বিনিময় হবে না কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণা দেওয়ার পরেও ঠিকই খোলাবাজারে বেশি দামে মিলছে শেখ মুজিবের ছবিযুক্ত নোট। এমনকি নতুন নকশার নোট ছাপানোর প্রক্রিয়ার ধীরগতি নিয়েও উঠেছে প্রশ্ন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo