কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, May 10, 2026,
  • 64 সংবাদটি পঠিক হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চন্দনাথ সাহা নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১০ মে) দুপুরে কালিহাতী পৌরসভার ধোপাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম জানান, ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত চন্দনাথ সাহার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পরে আসামিকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

উলেখ্য, চন্দনাথের ভায়রা অজয় বাসাভাড়া করে দিয়েছিলো। ঘটনার পর অজয় তার স্ত্রীসহ জনগনের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo