বরিশালে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হামলায় নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, May 16, 2026,
  • 56 সংবাদটি পঠিক হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি :: বরিশালে চাঁদাবাজ ও ভূমিদস্যুদের হামলায় নিহত ১

 

বরিশালের বাকেরগঞ্জের হেলেঞ্চায় চাঁদা না পেয়ে ব্যবসায়ি দেলোয়ার হোসেন এর ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় তার বড় ভাই হালিম হাওলাদার (৬৫) নিহত হয়েছেন।

এছাড়াও দেলোয়ার হোসেনসহ অনেকে আহত হয়েছেন। ব্যবসায়ি দেলোয়ার হোসেন জানান বরিশাল জেলা ছাত্রদল এর যুগ্ন সম্পাদক মাহমুদুনবী সুমন হাওলাদার দীর্ঘদিন ধরে গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে আসছিলো। আমি ঢাকাতে বসবাস করায় আমার বড় ভাই হালিম হাওলাদারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে ছিলো।

গত ১০/০৫/২০২৬ তারিখ সুমনসহ কতিপয় চাঁদাবাজরা পূনরায় চাঁদার জন্য গেলে আমার ভাই তার পকেটে থাকা ৩ হাজার টাকা দিয়ে দেয়। টাকা না পেয়ে তারা পাশের একটি জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বেড়া দেয়।

এ সময় তারা ক্ষিপ্ত হয়ে বাকি টাকা দুই- এক দিনের মধ্যে না দিলে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে আসে। আমি খবর পেয়ে গত ১৪/৫/২৬ ইং তারিখ গ্রামে এসে থানায় একটি লিখিত অভিযোগ দেই।

কিন্তু পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় গতকাল দুপর ২.৩০ ঘটিকার সময় আমি আমার জমিতে বালু ভরাট করার কাজ শুরু করলে তারা জানতে পেরে দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে এসে বাধা সৃষ্টি করে।

এ সময় ছাত্রদল নেতা সুমনের নেতৃত্বে সোহাগ মোল্লা.শাকিল মোল্লা পিতা-মৃতঃ কুদ্দুস মোল্লা,কালাম হাওলাদার পিতা-মৃতঃ তাহের হাওলাদার,উজ্জল হাওলাদার পিতা-মৃতঃ খলিল হাওলাদার,সোহেল হাওলাদার পিতা-ছব্দের হাওলাদার,আবুয়াল হোসেন আউয়াল পিতা-মৃতঃ চেরাগ আলী।

ভূমিদস্যু ফোরকানুল আলম লিখন, শফিকুল ইসলাম রিপন, উভয় পিতা-মৃতঃ মোহন মিয়া,আশ্রাব মৃর্ধা পিতা- হোসেন আলী মৃর্ধা,জসিম হাওলাদার পিতা-মৃতঃ আব্দুল করীম হাওলাদার,জিহাদ ও রাহাত হাওলাদার পিতা- আবুয়াল হোসেন আউয়াল,ফোরকান হাওলাদার,পিতা-মৃতঃ ফকরুদ্দিন হাওলাদার, মুনসুর ডাকুয়া, পিতা মৃত জয়নাল ডাকুয়া, মোজাম্মেল হাওলাদার পিতা মৃতঃ আফতার হাওলাদার সহ প্রায় ১৫-২০ জন লোক আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমি ও আমার বড় ভাই হালিম হাওলাদারসহ লোকজনের উপর অতর্কিত হামলা করে। হামলায় গুরতর আহত হালিম হাওলাদারকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

শুক্রবার (১৫ মে) ৩ টার সময় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম হাওলাদার মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন নিহতের ছোট ভাই দেলোয়ার হাওলাদার (৫২),তার ভাগিনা মিজানুর রহমান (৪০),কবির সিকদার (৪৭) প্রতিপক্ষের কালাম হাওলাদার (৫৪) তিনি পুলিশি পাহারায় বরিশাল শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে,বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধে হামলায় একজন নিহত হয়েছে,কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লাশ ময়না তদন্ত্রের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থেকে কালাম হাওলাদার এবং উজ্জল হাওলাদারকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায়

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo