ডিমলা, (নীলফামারী) প্রতিনিধি :: ডিমলায় তিন দিন ব্যাপি ভূমি সেবা মেলা–২০২৬ এর কার্যক্রম উদ্বোধন
নীলফামারীর ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তিন দিন ব্যাপি ভূমি সেবা মেলা–২০২৬ কার্যক্রম উদ্বোধন।এ উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মের মাধ্যমে) সারাদেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ছাত্র ছাত্রীর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে ডিমলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য, নাগরিক সুবিধা এবং আধুনিক সেবার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।