২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২২

বাংলাদেশসহ কোন দেশে কবে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বাংলাদেশসহ কোন দেশে কবে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা?

দেশের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। সোমবার (১৮) সন্ধ্যায় চাঁদ দেখার প্রেক্ষিতে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। এই হিসাবে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে।

একইসঙ্গে বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এবং সৌদি আরবসহ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও দেখা গেছে হিজরি ১৪৪৭ সনের জিলহজ মাসের চাঁদ।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া: ইসলামিক পণ্ডিত ও আলেমদের অংশগ্রহণে রোববারের (১৭ মে) একটি ধর্মীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আযহা পালনের ঘোষণা দিয়েছে জাকার্তা। মালয়েশিয়ার মুসলমানরাও ২৭ মে ঈদুল আজহা পালন করবে।

সৌদি আরব: চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবসের তারিখ ঘোষণা করেছে রিয়াদ। ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে ২৬ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার: কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি ও তারিখ ঘোষণা করেছে। কাতার জানিয়েছে আগামী ২৭ মে তারা পালন করবে ঈদুল আজহা। চাঁদ দেখার ভিত্তিতে ওমান ও ইউএইতেও ঈদুল আজহা ২৭ মে (বুধবার) শুরু হবে বলে নিশ্চিত করা হয়েছে। ইউএই ফতোয়া কাউন্সিল জানিয়েছে, ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হয়েছে, ফলে ২৭ মে নির্ধারিত হয়েছে ঈদের দিন।

তুরস্ক ও তিউনিসিয়া: তুরস্ক ও তিউনিসিয়া উভয় দেশই ২০২৬ সালের জিলহজ মাসের শুরু ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে চাঁদ দেখার ভিত্তিতে ১৮ মে (সোমবার) থেকে জিলহজ মাস শুরু হওয়ার কথা নিশ্চিত করেছে। একইভাবে তুরস্কও ১৮ মে থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়েছে। উভয় দেশেই জানিয়েছে, আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হবে।

পাকিস্তান: পাকিস্তানে চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হয়েছে এবং এরই প্রেক্ষিতে ঈদুল আজহা আগামী ২৭ মে পালিত হবে বলে জানিয়েছে সেন্ট্রাল রুয়েত-ই-হিলাল কমিটি।

ভারত: ভারতে ২০২৬ সালের ঈদুল আজহার চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। চাঁদ না দেখা যাওয়ায় ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হয়েছে দেশটিতে।

বাংলাদেশ: বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার জিলহজ মাস গণনা শুরু হয়। সে হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo