২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪০

পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ২২, ২০২৬,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালী প্রতিনিধী :: পটুয়াখালীতে প্রায় ২ কোটি টাকার চোরাই সুপারি জব্দ, আটক ৬

পটুয়াখালীতে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের সুপারি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৬ মে) কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ৪টি ট্রাকে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ২৪ হাজার ৬৩০ কেজি সুপারি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা

এ সময় সুপারি পাচারের অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত সুপারি, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, অবৈধ চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo