নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নি’ক্ষেপ, তরুণ আ’টক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, June 26, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নি’ক্ষেপ, তরুণ আ’টক

 

নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মোহাম্মদ আলী (২৫) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই কুকুর্ম সংঘটিত হয়। অসহায় কুকুরটির ওই ভয়াবহ দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর স্থানীয় ছাত্রদল নেতা আটককৃতকে সেতুতে নিয়ে এসে কান ধরিয়ে ওঠবস করান। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী মডেল থানার পুলিশ তাঁকে আটক করে। উপপরিদর্শক নোমান সাদেকিন জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সময় সঙ্গে থাকা তিন ব্যক্তিকেও আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo