শিরোনামঃ
বিশ্বকাপ শেষ, কিন্তু মেসির শেষ ম্যাচ এখনো আসেনি, আর্জেন্টাইন গণমাধ্যম বরিশাল নভোথিয়েটারের এসি সচল না করে ১৩ কোটি টাকা তুলে নিল ঠিকাদার জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি, বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি, শায়খে চরমোনাই শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু একদিনের ব্যবধানে ফের নদী ভাঙন, আতঙ্কে স্থানীয়রা ৮ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, ১৭ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর: ধর্মমন্ত্রী

অবসরপ্রাপ্ত শিক্ষিকাসহ দুই মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 20, 2026,
  • 27 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: অবসরপ্রাপ্ত শিক্ষিকাসহ দুই মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে পৃথক স্থান থেকে একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) সকাল ও দুপুরে সদর ও সিরাজদিখান উপজেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, দুপুরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরমসুরা এলাকার মেঘনা নদী থেকে নাহিদ সুলতানা (৬৭) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মুন্সিগঞ্জ পৌরসভার খালইষ্ট এলাকার বাসিন্দা তিনি। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলামের স্ত্রী এবং শহরের মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন। নিখোঁজের ছয় দিন পর তার মরদেহ উদ্ধার হয়।

চরআবদুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পরিতোষ সরকার বলেন, নদীতে কচুরিপানার সঙ্গে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন। মরদেহে পচন ধরেছিল। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন

রাজবাড়ীতে খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

৮ ঘণ্টা আগে

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামের একটি পুকুর থেকে সম্ভু ভদ্র (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে পুলিশ।

এ বিষয়ে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo