শিরোনামঃ
কীর্তনখোলা নদীতে বর্জ্য ফেলার অভিযোগ, বরিশাল সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা বিশ্বকাপ শেষ, কিন্তু মেসির শেষ ম্যাচ এখনো আসেনি, আর্জেন্টাইন গণমাধ্যম বরিশাল নভোথিয়েটারের এসি সচল না করে ১৩ কোটি টাকা তুলে নিল ঠিকাদার জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি, বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি, শায়খে চরমোনাই শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু একদিনের ব্যবধানে ফের নদী ভাঙন, আতঙ্কে স্থানীয়রা ৮ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, ১৭ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

একদিনের ব্যবধানে ফের নদী ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 21, 2026,
  • 27 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: একদিনের ব্যবধানে ফের নদী ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে তীব্র স্রোতের কারণে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক সড়কের সাখারিয়া এলাকায় একদিনের ব্যাবধানে ফের ভাঙন দেখা দিয়েছে। সোমবার (২০ জুলাই) দিবগাত রাত তিনটার দিকে গোপালপুর উপজেলার সাখারিয়া যমুনা নদীর প্রায় ৬০ মিটার অংশে ভাঙন শুরু হয়।

এর আগে গত রোববার দুপুরে একইস্থানে ভাঙন দেখা দেয়। এতে ওই সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা যায়, ভাঙনের পর সেখানে জিও ব্যাগ ফেলে ভাঙনরোধের চেষ্টা করছে জেলা পানি উন্নয়ন বোর্ড। এর আগে ভাঙন দেখা দিলে প্রথমে স্থানীয়রা তা রোধের চেষ্টা করে। এ সময় নদীর স্রোত কমাতে সড়কের পাশে গাছের বড় বড় গুঁড়ি নদীতে ফেলা হয়। পরে একদিনের ব্যবধানে ভাঙন কবলিত জায়গার পাশে নতুন করে ফের ভাঙন শুরু হয়। এতে সড়কের পাশে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সকালে ভাঙন এলাকার মানুষ তাদের মালামাল সরিয়ে নেয়।

স্থানীয়রা জানায়, মাসখানেক ধরে ভাঙন শুরু হয়েছে এলাকায়। প্রথমেই ভাঙনরোধে ব্যবস্থা নেয়া হলে এমন পরিস্থিতি হতো না। সড়কটি ভেঙে গেলে যোগাযোগ বন্ধসহ ক্ষতিগ্রস্ত হবে হাজারও পরিবার।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন জানান, ভাঙনরোধে জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। আশা করি দ্রুত কাজ শেষ করতে পারবো

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo