শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বরিশালে অল্পের জন্য বাঁচল শিশু: স্কুলের রুটির ভেতরে ধারালো ব্লেড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 24, 2026,
  • 37 সংবাদটি পঠিক হয়েছে

গৌরনদী প্রতিনিধি :: বরিশালে অল্পের জন্য বাঁচল শিশু: স্কুলের রুটির ভেতরে ধারালো ব্লেড

বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসার পর টিফিনের মান ও খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এক শিক্ষার্থী টিফিন হিসেবে দেওয়া রুটি খাওয়ার আগে সেটি ছিঁড়ে দেখতে গিয়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানানো হয়। সৌভাগ্যবশত শিক্ষার্থীটি রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় কোনো ধরনের শারীরিক দুর্ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন, ‘‘বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’’

ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কোমলমতি শিশুদের জন্য সরবরাহ করা খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন। তারা দ্রুত তদন্ত করে কীভাবে রুটির ভেতরে ব্লেড গেল, তা উদঘাটনের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টিফিন সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন-এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, ‘‘বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারে এমন একটি বিপজ্জনক বস্তু পাওয়া যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo