শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 28, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বন্ধুদের সঙ্গে বনভোজনের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। লাল শাপলা তুলতে গিয়ে বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী সাতলা শাপলা বিলে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন নেছারাবাদের এক কলেজছাত্র। সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতলা বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম (২২) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের মাদ্রা গ্রামের দিনমজুর আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজন উপলক্ষে নেছারাবাদ থেকে প্রায় ৩০ জন স্কুল-কলেজপড়ুয়া তরুণ ভোররাতে উজিরপুরের বিখ্যাত সাতলা শাপলা বিলে বেড়াতে আসেন। জনতা বাজার এলাকায় ট্রলার রেখে তারা তিনটি নৌকায় করে বিলের ভেতরে প্রবেশ করেন। চারদিকে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগের একপর্যায়ে ঘটে যায় হৃদয়বিদারক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী মো. এস এম ইউসুফুর রায়হান জানান, নৌকার সামনের দিকে বসা রাকিবুল প্রথমে একটি লাল শাপলা তুলতে পানিতে ঝাঁপ দেন। তিনি সাঁতরে নিরাপদে নৌকায় ফিরে আসেন। কিছুক্ষণ পর আরও শাপলা সংগ্রহের উদ্দেশ্যে দ্বিতীয়বার পানিতে নামেন। কিন্তু এবার পানিতে ঝাঁপ দেওয়ার পর আর তাকে ভেসে উঠতে দেখা যায়নি।

রাকিবকে পানির নিচে তলিয়ে যেতে দেখে তার সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

রাকিবের সঙ্গে বনভোজনে অংশ নেওয়া তার বন্ধুরা জানান, সবাই মিলে আনন্দঘন পরিবেশে নৌকাভ্রমণ করছিলেন। শাপলা তুলতে গিয়ে প্রথমবার কোনো সমস্যা না হলেও দ্বিতীয়বার পানিতে নামার পর রাকিব নিখোঁজ হয়ে যান। মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়।

মাদ্রা গ্রামের ইউপি সদস্য সদানন্দ মণ্ডল বলেন, রাত তিনটার দিকে এলাকার কয়েকজন যুবক বনভোজনের উদ্দেশ্যে সাতলা শাপলা বিলে যান। রাকিব প্রথমবার পানিতে নেমে নিরাপদে উঠে এলেও দ্বিতীয়বার ঝাঁপ দেওয়ার পর আর ভেসে ওঠেননি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবুল ইসলামের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে মাদ্রা গ্রামে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত সাতলা শাপলা বিলে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo