শিরোনামঃ
বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে নগরীতে হারিকেন মিছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ বরিশালের উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল নলছিটিতে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  অক্টোবরে চালু হবে পাঁচটি ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৬০০তম টেস্টে ভারত, সামনে ফাইনালের স্বপ্ন সকালে না দুপুরে, কখন পেট ভরে খাওয়া ভালো, যা জানালেন পুষ্টিবিদ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ শপিংমল-মার্কেট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 14, 2026,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ শপিংমল-মার্কেট

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং সংকট মোকাবিলায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের জারি করা নির্দেশনা সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo