শিরোনামঃ
সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির শঙ্কা চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে ফেরত দিলেন গ্যাস সিলিন্ডার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেননি কেউই, ভোট ২০ আগস্ট ১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা কাফনের কাপড় মাথায় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নেতার স্বপ্নে মৃত কেউ ডাকা কিংবা নিজের মৃত্যু কীসের ইঙ্গিত, হাদিসে যা এসেছে প্রথম দিনেই নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাসে’ বলাকা বাসের ধাক্কা দেশে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়

নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ গণপরিবহন পিংক বাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 18, 2026,
  • 11 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ গণপরিবহন পিংক বাস

রাজধানীতে নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ গণপরিবহন ‘পিংক বাস’।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হতে যাওয়া এ বাস সার্ভিসে যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারী।

আগামীকাল (১৮ আগস্ট) মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাসগুলো পিংক রঙের হবে। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্ভিসটির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo