শিরোনামঃ
বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের ফুলের শুভেচ্ছা উজিরপুরে ৭৫ লাখের সড়কে দুই মাসেই ধস: তদারকি নিয়ে প্রশ্ন, আঙুল এলজিইডির দিকে বরিশালে ইয়াবা কিনতে গিয়ে গণধোলাই এর শিকার কলেজ কর্মচারী কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু মৃত মুক্তিযোদ্ধার গেজেট নিয়ে ‘নাম কাড়াকাড়ি’, ১০ মাসেও শেষ হয়নি তদন্ত মাদক নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা: ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তা বদলি বাড়ল জ্বালানি তেলের দাম বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক তাজা মাছের চড়া দাম, ঘুষের বাজার নামে পরিচিত বরিশালের চৌমাথা বাজার

কাফনের কাপড় মাথায় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নেতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 19, 2026,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: কাফনের কাপড় মাথায় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নেতার

মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়ার অভিযোগ উঠেছে জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’ নামে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে পাবনার ঈশ্বরদী পৌর সদরে এ ঘটনা ঘটে। এসময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সাবেক ছাত্রদল নেতা বাপ্পির দাবি, তাকে হত্যার হুমকিদাতাদের এবং মাদক ও সুদের কারবারিদের ওপেন চ্যালেঞ্জ দিতে তিনি অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছেন।

সোমবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী শহর ও থানার প্রধান ফটক এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বাপ্পীর আগ্নেয়াস্ত্র জব্দ করে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে শহরে বের হন বাপ্পী। এ সময় তার সঙ্গে ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথাসহ কয়েকজন।

বাপ্পির দাবি, ঈশ্বরদীর কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছে। এ কারণে তিনি হুমকিদাতাদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে শহরের কলেজ রোডে তার বাড়ি থেকে অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে জিরো পয়েন্ট রেলগেটে আসেন। সেখান থেকে সন্ধ্যায় থানায় গিয়ে বলেন, আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে, এ কারণে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছি, থানায় এসেছি।

এদিকে, জুবায়ের বাপ্পির থানায় থাকার খবর পেয়ে পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াত শিবিরের সমর্থকরা থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার জন্য বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। তাকে গ্রেপ্তার ও তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।

পরে মধ্যরাতে বাপ্পিসহ তার সঙ্গে থাকা পাঁচজনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে সোর্পদ করা হয়। পরে ডিবি পুলিশ পরিবারের কাছে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, মেহেদী হাসানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে তার প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে বাপ্পী অস্ত্রের লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করেছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo