নিউজ ডেস্ক :: ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক
মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম ও তার এক সহযোগীকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা এলাকা থেকে রেজাউল করিমকে আটক করা হয়। আটক রেজাউল করিম রেজা একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
অভিযানের সময় তার সঙ্গে থাকা সহযোগী ও মোটরসাইকেলচালক গুলিপেঁচা গ্রামের লিয়াকত আলীর ছেলে মনিরুজ্জামান মুন্নাকেও আটক করা হয়।