শিরোনামঃ
মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর। বরিশালে জেলেদের সঙ্গে ট্রলারে দুপুরের খাবার খেলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। ২০ বছর পরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী, তারেক রহমান মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটিতে আফরোজা খানম নাসরীন জীবনে বহুত টিকটক করেছি আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি হিজলায় মেঘনা তীরে উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় শনাক্ত বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা: গ্রেপ্তার ২ আসামির চাঞ্চল্যকর স্বীকারোক্তি টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা

লোডশেডিংয়ের সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা, হঠাৎ বিদ্যুৎ চলে আসায় আহত চোর।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 23, 2026,
  • 35 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: লোডশেডিংয়ের সময় ট্রান্সফরমার চুরির চেষ্টা, হঠাৎ বিদ্যুৎ চলে আসায় আহত চোর।

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামের একটি মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনু মিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মাগুরা সদর থানার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে,মনু মিয়া ট্রান্সফরমার চোর চক্রের সদস্য।

শনিবার (২২ আগস্ট) গভীর রাতে কোনো এক সময় কালিনগর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয়রা মাঠের মধ্যে আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের ভাষ্য, রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে চার সদস্যের একটি চোর চক্র মাঠে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে যায়। তারা ট্রান্সফরমারটি খোলার কাজ করছিল। একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সংযোগ চলে এলে মনু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান বলে জানান তারা।

সকালে মাঠের মধ্যে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo