শিরোনামঃ
ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার বরিশালে চিপস চকলেট এর প্রলোভণ দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ ঝালকাঠির ৫৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৫ নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ ১০ দিনের সাজাপ্রাপ্ত কয়েদির মুক্তির দিনে মৃত্যু লাল শাপলার অপরূপ সৌন্দর্যে বদলে যাচ্ছে সাতলা বিলের পর্যটনচিত্র মাদক সেবন করায় ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি, গভীর শোক ও উদ্বেগ বাংলাদেশের

স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 27, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে করলেন চার সন্তানের মা

লক্ষ্মীপুরের রায়পুরে স্বামীকে প্রবাসে রেখে পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তিনি চার সন্তানের মা।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ওই নারীর বিরুদ্ধে পরকীয়া প্রেমিককে বিয়েসহ তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগী ইতালী প্রবাসী জাকির উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলী হায়দারের ছেলে। অভিযুক্ত নারী একই উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।

প্রবাসীর অভিযোগ ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে ওই নারীর সঙ্গে জাকিরের বিয়ে হয়। তাদের চার ছেলেমেয়ে রয়েছে। ২০০৯ সালে স্ত্রীকে ইতালি নিয়ে যান জাকির। সেখানে ওই নারী মোবাইলফোনে বাংলাদেশি একাধিক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।

প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কারণ দেখিয়ে দেশে চলে আসেন। সঙ্গে তার দুই সন্তানকেও নিয়ে আসেন। দেশে আসার পর থেকে জাকিরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই নারী।

নিষেধ করা সত্ত্বেও স্ত্রীর সঙ্গে পরকীয়া, ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
স্বামীকে প্রবাসে রেখে অভিযুক্ত নারী রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেন বলে জানা গেছে।

অভিযোগকারী মারুফা বেগম বলেন, ‘ও আমার ভাইকে তালাক দেয়নি। সে পরকীয়া প্রেমিককে বিয়ে করেছে। আমার ভাইয়ের স্বর্ণালংকারসহ প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করেছে। এসব ঘটনায় তার পরিবারের লোকজন জড়িত। তাদের কারণে আমার দুই ভাগনি ও দুই ভাগিনা অসহায় হয়ে গেছে। আমার ভাই ভেঙে পড়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত নারী বলেন, ‘জাকির আমাকে ইতালিতে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। এজন্য অন্য একজনকে বিয়ে করেছি। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি।’ জাকিরকে তালাক না দিয়েই বিয়ে করার বিষয়টি স্বীকার করেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo