শিরোনামঃ
বাস-মোটরসাইকেলের সংঘর্ষে ২ প্রবাসীসহ নিহত ৩ ডিসেম্বরকে ‘টার্গেট’, মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চিকিৎসক-নার্স সংকট, নেই পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র: মেহেন্দিগঞ্জে স্বাস্থ্যসেবায় নাজুক পরিস্থিতি নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার বরিশালে সাইবার মামলায় র‍্যাবের হাতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম গ্রেপ্তার  বরিশাল বিমানবন্দরে অচলাবস্থা ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বরিশালে মায়ের সঙ্গে অভিমান করে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা বরিশালে মসজিদের ভেতরে মিলল এক মুয়াজ্জিনের মরদেহ আগামী ২৪ ঘণ্টায় দেশের যেসব জেলায় বন্যা হতে পারে

লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 29, 2026,
  • 22 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: লোডশেডিং নিয়ে বড় দুঃসংবাদ!

 

দেশে বিদ্যুৎ ঘাটতির কারণে আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। পাওয়ার সিস্টেমের ‘ফোরকাস্ট সিনারিও’ অনুযায়ী, রাত ১১টায় বিদ্যুতের চাহিদা দাঁড়াতে পারে ১৭ হাজার ১৪০ মেগাওয়াটে। ওই সময়ে উৎপাদনের পূর্বাভাস রয়েছে ১৪ হাজার ৩১৭ মেগাওয়াট এবং লোডশেডিং ধরা হয়েছে ২ হাজার ৬৯৫ মেগাওয়াট।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ পূর্বাভাস পাওয়া গেছে।

পূর্বাভাস অনুযায়ী, দুপুরের পর বিদ্যুৎ ঘাটতি বাড়ার পূর্বাভাস রয়েছে। দুপুর ১২টায় ৩৬৩ মেগাওয়াট, দুপুর ১টায় ১ হাজার ১৪১ মেগাওয়াট এবং বিকেল ৩টায় ৯৪১ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। বিকেল ৪টায় ৭৩৮ মেগাওয়াট এবং ৫টায় ৫২৭ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।

সন্ধ্যার পর বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটতিও বাড়তে পারে। সন্ধ্যা সাড়ে ৬টায় ২৬৮ মেগাওয়াট লোডশেডিংয়ের পর সন্ধ্যা ৭টায় তা বেড়ে ১ হাজার ৮ মেগাওয়াটে দাঁড়াতে পারে। রাত সাড়ে ৭টায় ১ হাজার ৭০৪ মেগাওয়াট এবং রাত ৮টায় ১ হাজার ৭৪৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসির তথ্য বলছে, রাত ৯টায় লোডশেডিং আরও বেড়ে ২ হাজার ১৩৩ মেগাওয়াটে এবং রাত ১০টায় ২ হাজার ১৬ মেগাওয়াটে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। এরপর রাত ১১টায় দিনের সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

এর আগে, চলতি আগস্টে দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তীব্র সংকটের চিত্র উঠে এসেছে। চলতি মাসে বিভিন্ন সময়ে ২ হাজার থেকে ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিংয়ের তথ্য প্রকাশিত হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo