শিরোনামঃ
বরিশালে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার বরিশালে বহিষ্কৃত যুবদল নেতা রাসেল গ্রেপ্তার, মিষ্টি বিতরণ পটুয়াখালীতে দেড় বছরের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৯৭ জন ডেঙ্গু আক্রান্ত, আরও ৩ জনের মৃত্যু বরিশাল টিবি হাসপাতাল সংলগ্ন খাস জমিতে খেলার মাঠের ঘোষণা বিসিসির বরিশালে ভয়াবহ লোডশেডিং, দিনে বিদ্যুৎ থাকছে না ১০-১১ ঘণ্টা বরগুনায় ফ্যামিলি কার্ড দেওয়ার লোভে বৃদ্ধাকে ধর্ষণ, যুবক আটক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি বরিশালে ফিরছে পাটের সুদিন, ভালো ফলন ও দামে হাসি কৃষকের মুখে দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 

ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 30, 2026,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচ চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা–৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo