নিউজ ডেস্ক :: দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৯৭ জন ডেঙ্গু আক্রান্ত, আরও ৩ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ১ হাজার ৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল আগস্ট মাসেই মারা গেছেন ৩৯ জন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৫৯ জন এবং বরিশাল বিভাগে ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯৩ জন।