নতুন দামের পরও বাজারে তেলের সংকট, ব্রয়লারেও ডাবল সেঞ্চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 5, 2026,
  • 75 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নতুন দামের পরও বাজারে তেলের সংকট, ব্রয়লারেও ডাবল সেঞ্চুরি

লিটারে ৫ টাকা বাড়ানোর পরও রাজধানীর বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এতে নতুন করে আর্থিক চাপে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

খিলক্ষেত ও কাওরান বাজারসহ বিভিন্ন বাজারে দেখা যায়, নির্ধারিত দামের চেয়েও ৫ টাকা বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হচ্ছে।

তবে পেঁপে, পটল ও মরিচসহ কিছু সবজির দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে। অন্যদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকায় বিক্রি হওয়ায় মাছ-মাংসের বাজার চড়া রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo