শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, September 11, 2026,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

সিরাজগঞ্জের তাড়াশে নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন এক বাবা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাহাবুর রহমান পিন্টু (৩০) নামে ওই ছেলেকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাড়াশ পৌরসভার কোহিত এলাকায় এ ঘটনা ঘটেছে।

বাবা নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ছেলে পিন্টু দীর্ঘদিন ধরে কোনো ধরনের কাজকর্ম না করে তার কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করেন। আর টাকা না দিলেই অকথ্য ভাষায় গালাগাল করেন। আবার টাকা না দিলে ছেলে ঘরে আগুন দেওয়ার হুমকি দেয় বলে দাবি করেন বাবা।

নুরুল ইসলাম দুঃখ প্রকাশ করে বলেন, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পুনরায় টাকা চাওয়ায় তিনি অস্বীকৃতি জানালে ছেলে পিন্টু লাঠি নিয়ে তার উপর চড়াও হন। শুধু তাই নয়, বসতবাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও জামা-কাপড় পুড়িয়ে দেয়। এতে আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবার অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo