শিরোনামঃ
সমকাল ব্যুরো অফিসে ঝুলছে সাংবাদিকের লাশ, মৃত্যু নিয়ে প্রশ্ন! বরিশালে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৫ রোগী বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুরে ফেলে পালাল হামলাকারীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত মাদকের টাকা জোগাতে ৫ শিশু সন্তান বিক্রি সাংবাদিকদের নির্বাচনী কার্ডের স্বচ্ছতায় ইসির ১২ সদস্যের কমিটি গঠন দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক নিহত শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 12, 2026,
  • 12 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: শিশুকে বাঁচাতে রেললাইনে ঝাঁপ, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রমিকের

চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে জংশনে শিশুকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন ওরফে মিন্টু নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত দেলোয়ার ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা ও পেশায় ইলেকট্রিশিয়ান বলে জানা গেছে। ঘটনার সময় রেললাইনের পাশের একটি ভবনে কাজ করছিলেন তিনি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর রাহাত (১০) নামের ওই শিশুটি অসাবধানতাবশত রেললাইনে উঠে হাঁটছিল। ওই সময়ে তার দিকে দ্রুতগতিতে একটি ট্রেন ছুটে আসছিল। পরে বিষয়টি দেখতে পেয়ে দেলোয়ার রেললাইনে ঝাঁপ দিয়ে শিশুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবে ওই সময় চট্টগ্রাম থেকে ছুটে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেলোয়ারের মৃত্যু হয়।

এদিকে নিজের জীবন দিয়ে দেলোয়ার শিশুটিকে প্রাণে রক্ষা করলেও ঘটনার সময় শিশু রাহাতের একটি হাত ও একটি পা ট্রেনে কাটা পড়ে। সে নগরের ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদিকে একই সময়ে আরেক শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে পড়ে আবদুর রহমান (৩০) নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকেও একই হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, আহতদের মধ্যে শিশুটিকে হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডে এবং আবদুর রহমান নামের ওই ব্যক্তিকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন দে বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ইতোমধ্যে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশুকে বাঁচাতে গিয়ে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo