শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 21, 2026,
  • 19 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ময়লার ভাগাড়ে ২ বস্তাভর্তি টাকা, এরপর যা হলো

বগুড়া মহানগরীর চারমাথা গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড় থেকে নকল টাকার বস্তা কুড়িয়ে পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পড়ে থাকা এসব টাকা আসল ভেবে কুড়িয়ে নিয়ে যান স্থানীয়রা। পরে সেগুলো নকল বুঝতে পেরে অনেকেই আবার ফেলে দেন।রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা নকল টাকা সংগ্রহ করে।

স্থানীয়রা জানান, রোববার সকালে গোদারপাড়া এলাকায় ময়লার ভাগাড়ে দুইটা বস্তা পড়ে থাকতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। বস্তার ভেতরে ৫০০ ও ১ হাজার টাকার নোট দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে বাড়িতে নিয়ে যান। তবে পরে ভালো করে খেয়াল করলে দেখা যায়, টাকার গায়ে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। টাকাগুলো নকল বুঝতে পেরে অনেকেই তা আবার ফেলে দেন।
স্থানীয়দের দাবি, ময়লার ভাগাড়ে দুই বস্তা টাকা ছিল। অনেকেই বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে গেছেন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে এক হাজার টাকার নকল নোটের একটি বান্ডিল জব্দ করা হয়েছে। এ টাকার পেছনে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা আছে।

তিনি আরও বলেন, নকল টাকার উৎস কী এবং কারা এগুলো ভাগাড়ে ফেলে গেছে, তা শনাক্তে পুলিশের তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo