শিরোনামঃ
বরিশালে মাদকের আসর থেকে আটক পুলিশ কর্মকর্তা দেলোয়ার পালালেন থানা হেফাজত থেকে বন্ধুর সঙ্গে স্ত্রী পালানোর পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু বরিশালে ঋণের চাপে বিদেশফেরত চা দোকানির আত্মহত্যা শেবাচিমে ৫ হাজার রোগীর জন্য ট্রলি মাত্র ৯-১০টি, চরম ভোগান্তি বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা শুরু বাড়ির পাশে ডোবা থেকে নিখোঁজ কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে প্রতিমা বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর, চালক আটক

স্বামীকে দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই কবরস্থানে পাশাপাশি দাফন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 8, 2026,
  • 24 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: স্বামীকে দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই কবরস্থানে পাশাপাশি দাফন

দীর্ঘ জীবনের সঙ্গী ছিলেন দুজন। মৃত্যুতেও যেন আলাদা হলো না তাদের পথ। স্বামীকে দাফন করে স্বজনেরা বাড়ি ফেরার এক ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্ত্রী। গাইবান্ধার সুন্দরগঞ্জে এমন হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ মতিনবাজার এলাকায় এ ঘটনা ঘটেমারা যাওয়া দম্পতি হলেন- আব্দুল জলিল (৭০) ও তার স্ত্রী আমিনা বেগম (৬০)। বুধবার (৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর প্রথমে স্ট্রোকে আক্রান্ত হন আমিনা বেগম। এর প্রায় আড়াই ঘণ্টা পর একইভাবে অসুস্থ হয়ে পড়েন তার স্বামী আব্দুল জলিল। পরে দুজনকেই চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে আব্দুল জলিলকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মারা যান আব্দুল জলিল। মঙ্গলবার বিকেলের দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দাফন শেষে স্বজনেরা বাড়িতে ফেরার পরপরই আসে আরেকটি শোকের সংবাদ। বিকেল ৫টার দিকে মারা যান আমিনা বেগম। পরে বাদ মাগরিব আমিনা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্বামীর কবরের পাশেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

একদিনের ব্যবধানে নয়, মাত্র এক ঘণ্টার ব্যবধানে বাবা-মাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। ছেলে আলম মিয়া জানান, তার বাবা-মায়ের মধ্যে গভীর ভালোবাসা ও বোঝাপড়া ছিল। একই সময়ে অসুস্থ হওয়ার পর শেষ বিদায়ও যেন পাশাপাশি হলো। বিকেল ৪টার দিকে বাবাকে দাফন করে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই বিকেল ৫টার দিকে মায়ের মৃত্যুর খবর পান তারা। একদিনেই বাবা-মা দুজনকে হারিয়ে তারা যেন একসঙ্গে এতিম হয়ে গেলেন।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম জানান, একই দিনে অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা খুবই বিরল। এতে পরিবারটির জন্য অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহত দম্পতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।দীর্ঘদিনের জীবনসঙ্গীদের এমন বিদায়ে পরিবারটির শোক যেন আরও ভারী হয়ে উঠেছে। একই দিনে একই কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলেন আব্দুল জলিল ও আমিনা বেগম।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo