শিরোনামঃ
বরিশালে মাদকের আসর থেকে আটক পুলিশ কর্মকর্তা দেলোয়ার পালালেন থানা হেফাজত থেকে বন্ধুর সঙ্গে স্ত্রী পালানোর পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু বরিশালে ঋণের চাপে বিদেশফেরত চা দোকানির আত্মহত্যা শেবাচিমে ৫ হাজার রোগীর জন্য ট্রলি মাত্র ৯-১০টি, চরম ভোগান্তি বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা শুরু বাড়ির পাশে ডোবা থেকে নিখোঁজ কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে প্রতিমা বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর, চালক আটক

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 9, 2026,
  • 12 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বায়েরা এর অনুমোদন দিয়েছে।

এই ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। অর্থাৎ, চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ’র গাইডলাইন অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের স্টেজ ‘বি ওয়ান’ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সবশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কেটে গেছে। এর পরের ধাপ ‘বি টু’। এই ধাপে প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপরই শুরু হয় ক্রিটিক্যালিটি

এটি এমন একটি পর্যায়, যেখানে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হয়। এর মাধ্যমে চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এখানে ধাপে ধাপে সফলভাবে এগিয়ে ৩০০ মেগাওয়াট পর্যন্ত এলে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo