শিরোনামঃ
বরিশালে মাদকের আসর থেকে আটক পুলিশ কর্মকর্তা দেলোয়ার পালালেন থানা হেফাজত থেকে বন্ধুর সঙ্গে স্ত্রী পালানোর পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু বরিশালে ঋণের চাপে বিদেশফেরত চা দোকানির আত্মহত্যা শেবাচিমে ৫ হাজার রোগীর জন্য ট্রলি মাত্র ৯-১০টি, চরম ভোগান্তি বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা শুরু বাড়ির পাশে ডোবা থেকে নিখোঁজ কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে প্রতিমা বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর, চালক আটক

বাড়ির পাশে ডোবা থেকে নিখোঁজ কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 9, 2026,
  • 12 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বাড়ির পাশে ডোবা থেকে নিখোঁজ কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে নিখোঁজের চারদিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (১৯) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার দাদসী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বাড়ির কাছের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোহান রঘুনাথপুর গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী শহরের একটি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) দুপুরে খাবারের সময় রোহানের মুঠোফোনে একটি কল আসে। খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল ৪টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার ফোনে কল করেন। তখন তার দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়।আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি ডোবায় বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা লাঠি দিয়ে বস্তায় ধাক্কা দেন। এ সময় বস্তার ভেতর থেকে মানুষের পা বেরিয়ে আসে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী পুলিশ সুপার মীর মুনির হোসেন জানান, মরদেহ একটি বস্তায় রাখা হয়েছিল। আরেকটি বস্তায় মাটি ভরে মরদেহের বস্তার সঙ্গে বেঁধে ডোবায় ফেলে দেয়া হয়। মরদেহ ফুলে ওঠার পর বস্তাটি পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান।

তিনি আরও জানান, গত ৫ অক্টোবর থেকে রোহান নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর থেকেই পুলিশ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করছে। তার ব্যবহৃত মুঠোফোনের তথ্য, পারিবারিক বিরোধ, প্রেমঘটিত কোনো বিষয় ছিল কিনা এবং বন্ধুদের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo