শিরোনামঃ
বরিশালে মাদকের আসর থেকে আটক পুলিশ কর্মকর্তা দেলোয়ার পালালেন থানা হেফাজত থেকে বন্ধুর সঙ্গে স্ত্রী পালানোর পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু বরিশালে ঋণের চাপে বিদেশফেরত চা দোকানির আত্মহত্যা শেবাচিমে ৫ হাজার রোগীর জন্য ট্রলি মাত্র ৯-১০টি, চরম ভোগান্তি বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা শুরু বাড়ির পাশে ডোবা থেকে নিখোঁজ কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে প্রতিমা বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর, চালক আটক

ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর, চালক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 9, 2026,
  • 20 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল পথচারীর, চালক আটক

ঝালকাঠির রাজাপুরে ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় মো. মতিউর রহমান (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মতিউর রহমান শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

প্রত্যক্ষদর্শী মো. কাজল মোল্লা জানান, দুপুরে সড়ক পারাপারের সময় ভান্ডারিয়াগামী ইমাদ পরিবহনের একটি বাস মতিউর রহমানকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা উপজেলা সদরের বাইপাস এলাকায় বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় বাসটির চালক মো. শামসুল হককেও আটক করা হয়। তিনি ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ ধর্মশুর মুগারচর এলাকার সালাম শেখের ছেলে।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, বাস ও চালককে আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo