শিরোনামঃ
আগামী বিজয় দিবসের আগে বরিশাল বিভাগীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের গ্যালারি চালু করা হবে, বিলকিস জাহান শিরিন বরিশালে ৯৫টি গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-ইউনিফর্ম তুলে দিলেন এমপি মজিবর রহমান সরোয়ার শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১ বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন : সাশ্রয়ের পুরো সুফল পেতে নেট মিটারিংয়ের অপেক্ষা বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন : এসআরবির অভিযানে সাইমন গ্রেফতার ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃ”ত্যু, আহত মা নভেম্বরে শুরু ডিসেম্বরে ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ পূজার শেষ দিনে লাইটিং খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে ৩ পুলিশ সদস্যকে পেটালেন যুবক

পূজার শেষ দিনে লাইটিং খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 22, 2026,
  • 13 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পূজার শেষ দিনে লাইটিং খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 

 

রংপুরের কাউনিয়ায় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল উদ্দিন (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

​বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চৈতার মোড় দিঘলটারী দুর্গা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

 

​নিহত শাকিল উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলটারী মধুপুর গ্রামের জাহিদুল ইসলাম ও সাজেদা বেগম দম্পতির ছেলে। তিনি মধুপুর বাজারের ‘মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরে’ কর্মরত ছিলেন।

 

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে নির্মিত প্যান্ডেল, ইলেকট্রিক ও লাইটিং সরঞ্জামাদি খুলে নেওয়ার জন্য মাহিন সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের পক্ষ থেকে সকাল আটটার দিকে শাকিল মন্দিরে যান। প্যান্ডেল খোলার কাজ শেষ করে বিদ্যুতের লাইন ও লাইটিং সরঞ্জামাদি অপসারণের উদ্দেশ্যে জেনারেটরে হাত দেওয়ার সময় তিনি আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

 

​এসময় মন্দিরে উপস্থিত লোকজন এবং দায়িত্বরত আনসার সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, প্যান্ডেল ও লাইটিংয়ের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo