শিরোনামঃ
আগামী বিজয় দিবসের আগে বরিশাল বিভাগীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের গ্যালারি চালু করা হবে, বিলকিস জাহান শিরিন বরিশালে ৯৫টি গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-ইউনিফর্ম তুলে দিলেন এমপি মজিবর রহমান সরোয়ার শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১ বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন : সাশ্রয়ের পুরো সুফল পেতে নেট মিটারিংয়ের অপেক্ষা বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন : এসআরবির অভিযানে সাইমন গ্রেফতার ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃ”ত্যু, আহত মা নভেম্বরে শুরু ডিসেম্বরে ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ পূজার শেষ দিনে লাইটিং খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে ৩ পুলিশ সদস্যকে পেটালেন যুবক

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 22, 2026,
  • 13 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১

 

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকার প্রাইম ব্রিকসের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটি থামিয়ে চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম।

 

আটক আলাউদ্দিন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

 

বুধবার দুপুর সাড়ে ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জানান, বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ আলাউদ্দিনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo