শিরোনামঃ
আগামী বিজয় দিবসের আগে বরিশাল বিভাগীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের গ্যালারি চালু করা হবে, বিলকিস জাহান শিরিন বরিশালে ৯৫টি গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-ইউনিফর্ম তুলে দিলেন এমপি মজিবর রহমান সরোয়ার শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণসহ আটক ১ বরিশালে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন : সাশ্রয়ের পুরো সুফল পেতে নেট মিটারিংয়ের অপেক্ষা বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষন : এসআরবির অভিযানে সাইমন গ্রেফতার ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃ”ত্যু, আহত মা নভেম্বরে শুরু ডিসেম্বরে ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ পূজার শেষ দিনে লাইটিং খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু  সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে ৩ পুলিশ সদস্যকে পেটালেন যুবক

আগামী বিজয় দিবসের আগে বরিশাল বিভাগীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের গ্যালারি চালু করা হবে, বিলকিস জাহান শিরিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 22, 2026,
  • 9 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: আগামী বিজয় দিবসের আগে বরিশাল বিভাগীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের গ্যালারি চালু করা হবে, সিটি প্রশাসক বিলকিস জাহান শিরিন।

 

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বিভাগীয় জাদুঘর পরিদর্শন করে রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটির উন্নয়নে সম্ভব সবকিছু করার ঘোষণা দিয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় জাদুঘর পরিদর্শনে এসে নগর প্রশাসক আগামী বিজয় দিবসের আগেই ‘মুক্তিযুদ্ধ গ্যালারি’ ও জাদুঘর ভবনটির উত্তর পাশে ফজলুল হক এভেনিউ’তে আরেকটি প্রবেশদ্বার উন্মুক্ত করতে নগর ভবনের তরফ থেকে সব ধরনের সহায়তা প্রদানের কথাও ঘোষণা করেন।

 

শতবর্ষের পুরোনো তৎকালীন বাকেরগঞ্জ জেলার কালেক্টরেট ভবনটি ২০০৪ সালের ১ এপ্রিল সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে তৎকালীন সরকার গেজেট প্রকাশ করার পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতের প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে ২০০৬’র এপ্রিলে এর সংস্কারের কাজ শুরু হয়। পরবর্তী সরকারগুলোর সময়ে নজিরবিহীন উদাসীনতায় এ ভবনটির সংস্কার কাজ বার বারই পিছিয়ে যেতে থাকে। নানা কালক্ষেপণ ও টালবাহানার পরে ২০১৪ সালে বরিশাল বিভাগীয় জাদুঘরটি জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলেও এর প্রশাসনিক কার্যক্রম এখনো খুলনা থেকেই পরিচালিত হয়ে আসছে।

 

এমনকি এ বিভাগীয় জাদুঘরে আগপর্যন্ত মুক্তিযদ্ধোর কোন গ্যালারি পর্যন্ত স্থাপিত হয়নি। অথচ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বরিশালেই স্বাধীন বাংলাদেশের প্রথম সচিবালয় ও সামরিক সদর দপ্তর ছিল। ১৯৭১’র মুজিব নগরের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের আগেই বরিশালে এর সচিবালয় স্থাপন করা হয়। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরেও বরিশালের জাদুঘরে মুক্তিযুদ্ধের কোন স্মৃতিচিত্র স্থান পায়নি।

 

বিষয়টি সম্পর্কে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পেরে বরিশালের সিটি প্রশাসক বিলকিস আক্তর জাহান শিরিন বুধবার সরেজমিনে জাদুঘরটি পরিদর্শন করে এখানে মুক্তিযুদ্ধ গ্যলারী প্রতিষ্ঠা সহ বিদ্যমান সমস্যাসমুহ সমাধানে তার তরফ থেকে সম্ভব সবকিছু করার ঘোষনা দিয়েছেন। নগর প্রশাসক বরিশাল বিভাগ প্রতিষ্ঠার তিন যুগ পরেও প্রতœতত্ব অধিদপ্তরের বিভাগীয় দপ্তর প্রতিষ্ঠিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি নিয়ে অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলার পাশাপাশি ডিও লেটার প্রদান করেছেন বলে জানিয়েছেন।

 

বুধবার নগর প্রশাসকের জাদুঘর পরিদর্শনের সময় প্রখ্যাত ইতিহাসবিদ সাইফুল আহসান বুলবুল এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য-সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

 

এর আগে নগর প্রশাসক জাদুঘর ভবনে পৌছলে সহকারী কাস্টডিয়ান আরিফুর রহমান তাকে স্বাগত জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo