২২ অক্টোবর উপলক্ষে বরিশালে পোস্টারিং কর্মসূচি করেছে নিসচা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 21, 2026,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

২২ অক্টোবর উপলক্ষে বরিশালে পোস্টারিং কর্মসূচি করেছে নিসচা

নিজস্ব প্রতিবেদক :: আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বরিশাল নগরীতে পোস্টার লাগানোর কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ডিসি অফিস, ফলপট্টি, টাউন হল, আমতলা মোড়, রুপাতলী, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, লঞ্চঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ পোস্টার লাগানো হয়।

নিসচার কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রচার-প্রচারণা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নিসচা বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিসচার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo