শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, October 28, 2026,
  • 2 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এদিন সরকারি ছুটি থাকায় ব্যাংকের কোনো শাখায় নিয়মিত লেনদেন হবে না।

সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন (সার্কুলার) জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপন অনুযায়ী সরকার আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই প্রজ্ঞাপনের আলোকে ওই দিন দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ছুটির কারণে নির্ধারিত দিনে ব্যাংকের সব শাখা ও উপশাখায় স্বাভাবিক লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে এটিএম বুথ, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস), মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা অনুযায়ী এসব বিকল্প ব্যাংকিং সার্ভিস চালু থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo