শিরোনামঃ
বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধ/র্ষ/নে/র অভিযোগে মামলা  ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা পটুয়াখালীতে বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশাল জেলা ও মহানগরে অপরাধের সংখ্যা বেড়েছে ১৩৬টি বরিশালে ঠিকাদারকে মারধর ও চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার বরিশালের শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ দীর্ঘদিন থেকে করছিলেন উত্ত্যক্ত, এবার বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

বরিশালের শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 10, 2026,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে এক ব্যক্তির মূত্রত্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।

 

ছবিতে হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে এক ব্যক্তিকে মূত্রত্যাগ করতে দেখা যায়। বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘ছবি না তুলে আগে মাইর দিতেন।’ আবার কেউ হাসপাতালের শৌচাগারের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মন্তব্য, ‘হাসপাতালের টয়লেটের যা অবস্থা, কিভাবে টয়লেটে যাবেন ভদ্রলোক।’

 

একই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে প্রকাশ্যে মূত্রত্যাগের ঘটনায় সমালোচনা করছেন অনেকে, অন্যদিকে হাসপাতালের শৌচাগারের পরিচ্ছন্নতা ও ব্যবহার উপযোগিতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ।

 

তবে ছবিতে থাকা ব্যক্তির পরিচয় এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo