শিরোনামঃ
বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধ/র্ষ/নে/র অভিযোগে মামলা  ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা পটুয়াখালীতে বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশাল জেলা ও মহানগরে অপরাধের সংখ্যা বেড়েছে ১৩৬টি বরিশালে ঠিকাদারকে মারধর ও চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার বরিশালের শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ দীর্ঘদিন থেকে করছিলেন উত্ত্যক্ত, এবার বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 10, 2026,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিনসহ দুই কর্মীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি নালিশি মামলা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার আদেশ দিয়েছেন। ৩ নভেম্বর করা এই মামলাটিতে নাসরিনের দুই সহযোগী বিএনপি কর্মী আহমেদ কবির এবং বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশিক হাওলাদারকে অভিযুক্ত করা হয়েছে।

বরিশালে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে করা এই মামলাটির বাদী তার এক সময়ের রাজনৈতিক কর্মী মাকছুদা আক্তার।

২২ নম্বর ওয়ার্ড মহিলাদলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার নালিশিতে উল্লেখ করেন, ১ নম্বর আসামী আশিক হাওলাদার গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মাকছুদা আক্তারকে চরিত্রহীন ও ২ জন পুরুষের সাথে একত্রে ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে তা মানুষের কাছ ছড়িয়ে দেন। এবং আসামী আশিক, নাসরিন ও আহম্মেদ কবির তাদের নিজের ফেসবুক আইডি থেকে তা সরাসরি প্রচার করেন। এতে মাকছুদা আক্তার সামাজিক ও মানুষিকভাবে হয়রানির শিকার হয়েছেন, হচ্ছেন এই মর্মে নালিশী মামলা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মাকছুদা আক্তারের অভিযোগটি আমলে নিয়েছেন এবং পুরো ঘটনাটি তদন্ত করে পিবিআইয়ের পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান।

গত ৫ আগস্টপরবর্তী বিএনপির নারী নেত্রী নাসরিন বিভিন্ন বিতর্কিত ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ থাকলেও এই প্রথম তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হলেন।

অবশ্য এই মামলার বিষয়ে বিএনপি নেত্রী নাসরিনের ভাষ্য হচ্ছে, তাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সবখানে ব্যর্থ হয়ে একটি পক্ষ এখন আইনিভাবে হেনস্থায় অগ্রসর হয়েছে। তবে এতে তিনি মোটেও বিচলিত নন বলে জনানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo