শিরোনামঃ
পটুয়াখালীতে রাস্তার পাশ থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন হাত উদ্ধার  পিরোজপুর ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত বরিশালে গভীর রাতে আগুনে পুড়ল বসতঘর, সহায়তা নিয়ে পাশে ইউএনও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন সিকদার তারেক রহমানের ভারত সফর হচ্ছে না? জানালেন জয়সওয়াল বরিশালে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালের কাজ কবে শেষ হবে? গঠিত হচ্ছে এনসিপির ২৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, কারা থাকছেন বরিশালে চালু হলো আধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে কানের সার্জাারি সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া সন্তানের দায়িত্ব রাষ্ট্রের

তারেক রহমানের ভারত সফর হচ্ছে না? জানালেন জয়সওয়াল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 12, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

তারেক রহমানের ভারত সফর হচ্ছে না? জানালেন
জয়সওয়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে করা এক প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের পররষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ উত্তর দেন।

‘দ্য হিন্দু’র কল্লোল ভট্টাচার্য বলেন, আমার প্রশ্নটি তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে। দীর্ঘদিন ধরেই আমরা তার এই সফরের অপেক্ষা করছি। কিন্তু এখন পর্যন্ত সফরটি অনুষ্ঠিত হয়নি। এর কারণ কী? এখনো কেন সফরটি অনুষ্ঠিত হয়নি?

উত্তরে রণধীর বলেন, আমরা এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি। দেখা যাক, কী হয়। এ বিষয়ে কোনো আপডেট তথ্য পাওয়া গেলে জানাবো।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়ে আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলো নিয়ে আলোচনার জন্য এটিই নির্ধারিত কাঠামোগত ব্যবস্থা।

এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি থাকলে তা জানানোর মতো তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo