শিরোনামঃ
দেশের বাজারে আরো কমলো স্বর্নের দাম বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা কারাগারের কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও স্ক্রু উদ্ধার ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি ঝালকাঠি ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ববির নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ বরেণ্য অতিথি পটুয়াখালীতে বন বিভাগের গাছ চোরাচালান, বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি বরিশালে মুসলিম বন্ধুর জানাজার দৃশ্য নীরবে দাঁড়িয়ে দেখলেন হিন্দু বন্ধু হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া কি জায়েজ?

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 13, 2026,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে কথিত ক্রসফায়ারে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। আগামী ৭ ডিসেম্বর থেকে মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষ হলে পরবর্তী কার্যক্রমের জন্য এ দিন ধার্য করা হয়।

মামলার চার আসামি হলেন—বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ এবং উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন। তাদের মধ্যে আবুল হাসানাত আবদুল্লাহ এবং এ কে এম এহসানউল্লাহ পলাতক। অন্য দুই আসামি গ্রেফতার হয়ে কারাগারে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, আবুল হাসানাত আবদুল্লাহ এবং এ কে এম এহসানউল্লাহর নির্দেশনায় অধস্তন পুলিশ সদস্যরা ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিনগত রাতে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় সেতুর পশ্চিম পাশে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে গুলি করে হত্যা করেন।

নিহত টিপু হাওলাদার আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক এবং কবির মোল্লা উপজেলা জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। গত ২০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেন।

ধারাবাহিকভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। সাক্ষীদের জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হওয়ায় মামলাটি এখন যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে পৌঁছেছে।

আগামী ৭ ডিসেম্বর থেকে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন অভিযোগ, সাক্ষ্য-প্রমাণ ও আইনি বিষয় তুলে ধরে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo